ইরান থেকে দেশে ফিরছেন ২০০ জন

ইরান থেকে দেশে ফিরছেন ২০০ জন

ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতিতে সেখানে থাকা ২০০ বাংলাদেশিকে ফেরত আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৯ মার্চ) আজারবাইজানের রাজধানী বাকু হয়ে তাদের ঢাকায় ফেরানোর প্রস্তুতি চলছে।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গণমাধ্যমকে জানান, আজারবাইজান থেকে তাদের বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরিয়ে আনা হবে।

এছাড়া ইরান থেকে বাংলাদেশিদের দেশে ফেরানোর বিষয়টির তদারকির দায়িত্বে রয়েছেন তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক। এজন্য তাকে আজারবাইজানে পাঠানো হচ্ছে।

এ বিষয়ে রাষ্ট্রদূত আমানুল হক বলেন, দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের ইরান থেকে আজারবাইজান হয়ে দেশে ফেরানো হবে। প্রথমে তাদের সড়কপথে ইরাক সীমান্ত দিয়ে আজারবাইজানে নেওয়া হবে। এরপর বাংলাদেশ বিমানের চার্টার্ড ফ্লাইটে দেশে পাঠানো হবে।

জানা গেছে, মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে বাংলাদেশিদের ইরান থেকে আনার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী ইরানে অবস্থানরত বাংলাদেশিসহ বাংলাদেশ দূতাবাসে কর্মরত কূটনীতিক, কর্মকর্তা–কর্মচারী ও তাদের পরিবারের দেশে ফেরানোর প্রস্তুতি শুরু হয়েছিল। সব মিলিয়ে প্রায় ৩০০ জনের একটি তালিকা তৈরি করা হয়েছে। দুই ধাপে প্রায় তাদের ইরান থেকে ঢাকায় ফেরানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme