ইরান যুদ্ধ ‘আমাদের নয়’, সেনা পাঠাবে না যুক্তরাজ্য

ইরান যুদ্ধ ‘আমাদের নয়’, সেনা পাঠাবে না যুক্তরাজ্য

ইরানকে ঘিরে চলমান সংঘাতে সরাসরি জড়ানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, যুক্তরাজ্য ইরানে কোনো সেনা পাঠাবে না। খবর আলজাজিরার

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্টারমার বলেন, ‘এটি আমাদের যুদ্ধ নয় এবং আমরা এতে জড়াচ্ছি না।’

তবে স্টারমার জানান, ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যে মিত্র দেশগুলোর সুরক্ষা নিশ্চিত করতে লন্ডন কিছু প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিচ্ছে।

স্টারমার আরো বলেন, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করতে যুক্তরাজ্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাবে। একই সঙ্গে তিনি পুনরায় জোর দিয়ে বলেন, “আমরা এই যুদ্ধে কোনোভাবেই পা দিচ্ছি না।”

যদিও সরাসরি সেনা না পাঠানোর ঘোষণা দেওয়া হয়েছে, তবুও কৌশলগতভাবে এই সংঘাতে যুক্তরাজ্যের ভূমিকা রয়েছে। হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে ইরানি লক্ষ্যবস্তুতে হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

এছাড়াও ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে যুক্তরাজ্য যুদ্ধবিমানও মোতায়েন করেছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme