পুলিশের উপর হামলাকারী প্রত্যেককেই গ্রেফতার করা হবে: আইজিপি

পুলিশের উপর হামলাকারী প্রত্যেককেই গ্রেফতার করা হবে: আইজিপি

অনলাইন ডেস্ক:

আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, বিএনপির সমাবেশে অনেক পুলিশ সদস্যের ওপর হামলা চালানো হয়েছে। তাদের অনেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। পুলিশের ওপর হামলাকারী এবং অগ্নিসংযোগ করা দুষ্কৃতকারীদের প্রত্যেককেই গ্রেফতার করা হবে।

বুধবার সকালে ঢামেক হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, আমরা তাদের (বিএনপি) শান্তিপূর্ণ সমাবেশে অনুমতি দিয়েছিলাম। তবে তারা প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালায়। এমনকি পুলিশকে পিটিয়ে হত্যা করে। শান্তিপূর্ণ সমাবেশের নামে তারা পুলিশের ওপর হামলা করে অনেক পুলিশ সদস্যদের আহত করেছে। আহত বেশ কয়েকজন পুলিশ সদস্য এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তারা (বিএনপি) মহাসমাবেশে যোগ দেওয়ার আগেই বাসে অগ্নিসংযোগ করেছে। ঘটনার সঙ্গে যেসব দুষ্কৃতকারীরা জড়িত তাদের প্রত্যেককেই গ্রেফতার করা হবে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme