যুক্তরাষ্ট্র-ইসরায়েল আত্মসমর্পণ না করলে যুদ্ধ চলবে : ইরান

যুক্তরাষ্ট্র-ইসরায়েল আত্মসমর্পণ না করলে যুদ্ধ চলবে : ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নতুন করে হুমকি দিয়েছে ইরানের সেনাবাহিনীর খতম আল-আনবিয়া সেন্ট্রাল কমান্ড সদরদপ্তর। বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিবৃতিতে ওই হুমকি দেওয়া হয়। তাতে বলা হয়, শত্রুদের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে। কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারিও উচ্চারণ করা হয়েছে।

ইরানের সেনাবাহিনী বলেছে, আমাদের কৌশলগত সামরিক উৎপাদন এমন সব জায়গায় সচল রয়েছে, যা সম্পর্কে আপনাদের কোনো ধারণাই নেই এবং যেখানে পৌঁছানো আপনাদের পক্ষে কখনোই সম্ভব হবে না।

হুমকি দিয়ে তারা বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আত্মসমর্পণ না করা পর্যন্ত হামলা চলবে। আর সেটি স্থায়ী না হলে আরও ভয়াবহ ও ধ্বংসাত্মক হামলা হবে।

তারা আরও বলেছে, আমাদের সামরিক শক্তি ও সরঞ্জাম সম্পর্কে আপনাদের ধারণা একেবারেই অপূর্ণ। আমাদের বিশাল এবং কৌশলগত সক্ষমতা সম্পর্কে আপনাদের বিন্দুমাত্র জ্ঞান নেই। এমনটি ভাবার কোনো সুযোগ নেই যে, আপনারা আমাদের মিসাইল উৎপাদন কেন্দ্র, দূরপাল্লার আক্রমণাত্মক ও নিখুঁত লক্ষ্যভেদী ড্রোন, আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম কিংবা বিশেষ সরঞ্জামগুলো ধ্বংস করে দিয়েছেন।

কমান্ডের ভাষ্য, যুদ্ধ চালিয়ে নিতে ইরানের সক্ষমতা এখনও ব্যাপক রয়েছে। শত্রুর বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme