জয়পুরহাট প্রতিনিধিঃ
‘উৎপাদনমূখী শিক্ষা ব্যবস্থাই আমাদের মূল লক্ষ্য’ এই স্লোগান নিয়ে জয়পুরহাটে ৪ শতাধিক এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন জয়পুরহাট শহর ছাত্রদলের আহবায়ক গোলাম মাহফুজ শুভ। উপকরণের মধ্যে ছিল কলম, স্কেল ও পেন্সিল।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্রের পরীক্ষার্থীদের মাঝে তিনি এসব উপকরণ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক নাইম ইসলাম, ছাত্রদল নেতা হাসান গালিব কনক, আরিফ হোসেন, হাবিব, মোস্তাফিজ রহমান, আলী, আরাফাত হোসেন, বকুল হোসেন, উৎসব প্রমুখ।
গোলাম মাহফুজ শুভ জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে ২০২১ সাল থেকে টানা ৫ বারের মতো পরীক্ষার্থীদের মাঝে বিভিন্ন উপকরণ দিয়ে আসছি।আজকের শিক্ষার্থীরা আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশে গড়ার কারিগর। তারা সুশিক্ষিত হয়ে সমাজব্যবস্থাকে আরও উন্নত করবে। তাদের উপহার দিয়ে সহযোগিতা করার চেষ্টা করেছি। আমাদের লক্ষ্যই উৎপাদনমুখি শিক্ষা ব্যবস্থা।আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
জয়পুরহাটে জেলায় এবার মোট ২৯ টি কেন্দ্রে ১২ হাজার ৮৩৬ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে।
Leave a Reply