দেশে এলো হাম ও রুবেলার ১৫ লাখ ডোজ টিকা

দেশে এলো হাম ও রুবেলার ১৫ লাখ ডোজ টিকা

হাম-রুবেলা ও ওরাল পোলিওসহ ১০ ধরনের ভ্যাকসিনের নতুন চালান দেশে পৌঁছেছে। এর মধ্যে হাম ও রুবেলার ১৫ লাখ ডোজ টিকা এসেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন নিজে উপস্থিত থেকে ভ্যাকসিনের এই চালান গ্রহণ করেন।

বুধবার (৬ মে) বেলা পৌনে ১২টায় শাহজালাল বিমানবন্দরে ১০ ধরনের টিকার এই নতুন চালান পৌঁছায়।

এই টিকা চলমান নিয়মিত টিকাদান কর্মসূচির সংকট নিরসনে কাজ করবে। নিয়মিত স্টকের টিকাগুলো জরুরি ‘ক্যাম্পেইনে’ ব্যবহার করায় ভ্যাকসিন সংকট তৈরি হয়। হাম-রুবেলা ও ওরাল পোলিও ছাড়াও এই চালানে বিসিজি, পেন্টাভ্যালেন্ট, পিসিভি, এবং টাইফয়েড ভ্যাকসিনও দেশে পৌঁছেছে। এর মধ্যে হাম ও রুবেলার ১৫ লাখ ডোজ এবং ৯০ হাজার টিটেনাস টিকা একযোগে রিসিভ করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন জানান, এই ভ্যাকসিন চলমান নিয়মিত টিকাদান কর্মসূচির সংকট নিরসনে কাজ করবে। সম্প্রতি হামের প্রকোপ বেড়ে যাওয়ায় এই চালানটি জরুরি ভিত্তিতে আনা হয়েছে।

ভ্যাকসিনের চালান গ্রহণ শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান,২৪ দিনের মধ্যে এই টিকা দেশে এনে ইতিহাস গড়েছে সরকার। ১৫ লাখ ডোজ হামের ভ্যাকসিন দেশে পৌঁছেছে; সামনের দিনে আর কোনো ভ্যাকসিন সংকট তৈরি হবে না। আগামী ১০ মের মধ্যে হামসহ ১০ ধরনের ১ কোটি ৮ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসবে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme