অনুশীলনে চোট পেয়েছেন মুশফিক

অনুশীলনে চোট পেয়েছেন মুশফিক

অনলাইন ডেস্ক:

এমনিতেই দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। নতুন করে শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ইনজুরিতে পড়েছেন মুশফিকুর রহিম। রবিবার দিল্লিতে ব্যাটিং অনুশীলনের সময় ডানহাতে ব্যাথা পান উইকেটকিপার এই ব্যাটার। আঘাত কতটা গুরুতর, তা এখনও জানা যায়নি। তবে অস্বস্তি নিয়ে মাঠ থেকে ড্রেসিংরুমে ফিরে যান মুশফিক।

দিল্লির বায়ুদূষণের কারণে এমনিতেই একদিন অনুশীলন করতে পারেনি বাংলাদেশ। শনিবার অনুশীলন করলেও এক ঘণ্টা কম করে মাঠ ছাড়তে হয় সাকিবদের। আগের কয়েকদিনের চেয়ে দিল্লির পরিবেশ রবিবার বেশ উন্নত হয়েছে। বাংলাদেশ দলও অনুশীলনে মন দিয়েছেন ঠিকঠাকভাবে। এদিন দিল্লিতে ব্যাটিং অনুশীলনের সময় ডানহাতে ব্যাথা পান মুশফিক। নেটে থ্রো ডাউন খেলতে গিয়ে তার হাতে বল বাজেভাবে আঘাত করে।

চোট পাওয়ার পর মাঠ দিয়ে দৌড়ে নেটে চলে যান বায়েজেদুল ইসলাম। সেখানে প্রাথমিক সেবা নিয়ে মুশফিক আবার উঠে দাঁড়িয়েছিলেন। দুই বল খেলে আর চালিয়ে যেতে পারেননি অনুশীলন। অস্বস্তি নিয়ে ছেড়ে যান মাঠ। ব্যাথা পাওয়ার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় মুশফিককে। চোটের স্থানে ঠান্ডা বরফ দিয়ে আইসিং করা হয়। এই মুহূর্তে তিনি পর্যবেক্ষণে আছেন। সোমবার ম্যাচের আগ পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হবে মুশফিককে। সব ঠিকঠাক থাকলেই কেবল লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবেন তিনি।

ভঙ্গুর ব্যাটিং অর্ডারে বাংলাদেশের ভরসার নাম মুশফিক। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার টিকিট নিশ্চিত করতে চাইলে লঙ্কানদের বিপক্ষে জয়ের বিকল্প নেই। ফর্মহীন ব্যাটিং লাইনআপে মুশফিক না খেলতে পারলে সোমবার কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে বাংলাদেশ দলকে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme