চলতি জুন মাসের প্রথম ২৩ দিনে দেশে ২২৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ২৭ হাজার কোটি টাকারও বেশি। এ সময়ে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৭৩ লাখ ডলার।
বুধবার (২৪ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন মাসের প্রথম ২৩ দিনে দেশে এসেছে ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। গত বছরের একই সময়ে এ অঙ্ক ছিল ২২০ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ, বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৩ জুন পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৪৯৯ কোটি ৫০ লাখ ডলার। আগের ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ২ হাজার ৯৭১ কোটি ৫০ লাখ ডলার। সে হিসাবে রেমিট্যান্স বেড়েছে ১৭ দশমিক ৮০ শতাংশ।
Leave a Reply