শেখ হাসিনা কাউকে ভয় পান না: পাপন

শেখ হাসিনা কাউকে ভয় পান না: পাপন

নিউজ ডেস্ক:

বিসিবি সভাপতি ও কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য নাজমুল হাসান পাপন বলেছেন, ‘বঙ্গবন্ধু পাকিস্তানিদের ভয় পাননি, আর তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা কাউকে ভয় পান না। আমরা তারই কর্মী। আমরা যা করছি তা কারও বিরুদ্ধে না, অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে। এ সরকারের অধীনে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।’

বৃহস্পতিবার বেলা ১১টায় কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
পাপন বলেন, ‘সারাদেশে বিএনপির তৃতীয় দফা হরতাল অবরোধ কর্মসূচি দিয়ে নিজেরাই মাঠে নেই। সন্ত্রাস নৈরাজ্যের জন্যই এসব কর্মসূচি দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করাই তাদের মূল উদ্দেশ্য।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এখনই নির্বাচনের প্রস্তুতি নিন। কয়েকদিনের মধ্যেই তফসিল ঘোষণা হবে। নৌকাকে বিজয়ী করতে মাঠে নেমে কাজ করুন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme