নিউজ ডেস্ক:
রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাকিব আল হাসান। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩টি সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী জাতীয় দলের এই তারকা অলরাউন্ডার।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ধানমণ্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে যান সাকিব। এর ঘণ্টাখানেক পর সেখান থেকে বেরিয়ে যান তিনি। এ সময় আওয়ামী লীগ কার্যালয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে লম্বা সময় ধরে আলাপ-আলোচনা করেন এই তারকা অলরাউন্ডার।
জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন সংক্রান্ত কারণেই আওয়ামী লীগের ধানমণ্ডির কার্যালয়ে যান সাকিব।
আওয়ামী লীগের হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-১০ এবং মাগুরা-১ ও ২ আসন থেকে দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাকিব। গত ১৮ নভেম্বর তিনি এ ফরম সংগ্রহ করেন। এরই মধ্যে তিনি মনোনয়ন ফরম জমাও দিয়েছেন।
Leave a Reply