বাঙালি শ্রোতাদের সুরের মূর্ছনায় ভাসাতে কলকাতায় আসছেন শ্রেয়া ঘোষাল। আগামী ২ ডিসেম্বর কলকাতায় রয়েছে শ্রেয়ার মিউজিক্যাল নাইটস। আসলে ‘অল হার্টস ট্যুর’ শুরু করছেন শ্রেয়া, আর সেটা শুরু হচ্ছে এই শহর কলকাতা থেকেই। এরপর কোচি পুনে, লন্ডন, ম্যাঞ্চেস্টারও শো করবেন শ্রেয়া।
জানা গেছে, কলকাতায় শ্রেয়া ঘোষালের শোয়ের উপস্থাপনায় রয়েছে সেন্টারস্টেজ সংস্থা। ২ ডিসেম্বর, নিকোপার্কের বিগ লনে রয়েছে শ্রেয়া ঘোষালের শো।
এ প্রসঙ্গে শ্রেয়া ঘোষাল বলেন, কলকাতা সঙ্গীত ও সংস্কৃতিতে অত্যন্ত সম্বৃদ্ধ। আর কলকাতায় এলেই আমার মনে হয়, আমি ঘরে ফিরেছি। এখনাকার সঙ্গীতপ্রেমী দর্শকদের উন্মাদনা আমায় মুগ্ধ করে। তাই এই ট্যুরের শুরুটা কলকাতা থেকেই হবে।
জানা গেছে, কলকাতায় ‘তুম কেয়া মিলে’, ‘মেরে ঢোলনা’, ‘সুন রাহা হ্যায়’ সহ বহু গানে পারফর্ম করবেন শ্রেয়া ঘোষাল।
প্রসঙ্গত, কলকাতার পর আগামী ৯ ডিসেম্বর পুনেতে রয়েছে শ্রেয়ার ALL HEARTS TOUR-এর শো, তারপরের শো রয়েছে ২৩ ডিসেম্বর কোচিতে। এরপর ২০২৪-এর ৯ ফেব্রুয়ারি লন্ডনে শো করছেন শ্রেয়া, তারপর ২৪ ফেব্রুয়ারি ম্যাঞ্চেস্টারে শো করবেন বাঙালি গায়িকা। দোহা এবং সিঙ্গাপুরেও শো করার কথা রয়েছে শ্রেয়া ঘোষালের। তবে সেটা মার্চে।
Leave a Reply