রোনালদোর জোড়া গোলে আল নাসরের জয়

রোনালদোর জোড়া গোলে আল নাসরের জয়

ronaldo
file photo

নিউজ ডেস্ক:

বয়সটা ৩৯ হলেও দুর্দান্ত ফর্মে রয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। জাতীয় দল কিংবা ক্লাব, সব জায়গাতেই রীতিমতো উড়ছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। একের পর এক গোল করে দলকেও উড়াচ্ছেন তিনি। এবারও তার প্রমাণ রাখলেন সিআরসেভেন। গত রাতে জোড়া গোল করে আল-নাসরের বড় জয়ে অবদান রেখেছেন এই ফরোয়ার্ড।

শুক্রবার দিবাগত রাত ১২টায় আল আওয়াল পাকে সৌদি প্রো লিগের ম্যাচে মুখোমুখি হয় আল-নাসর ও আল-ওখদুদ। ম্যাচটিতে ৩-০ গোলে জয় পায় আল-নাসর। দলের হয়ে জোড়া গোল করেন রোনালদো। এছাড়া একটি গোল করেন সামি আল-নাজি।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আল-নাসর। ১৩তম মিনিটে ডিফেন্ডার সুলতান আল ঘানামের পাস থেকে স্বাগতিকদের লিড এনে দেন সামি আল নাজি। এরপরই গোলের দেখা পান পর্তুগিজ তারকা। যদিও তারে অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।

তবে সমর্থকদের সেই হতাশা বেশিক্ষণ থাকতে দেননি সিআরসেভেন। বিরতির পর ম্যাচের ৭৭তম মিনিটে দারুণ শটে দলকে এগিয়ে দেন। আর তিন মিনিটের ব্যবধানে দলের হয়ে তৃতীয় ও ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো।

তার এই গোলটি অনেকদিন মনে রাখবে প্রতিপক্ষ ও ফুটবল ভক্তরা। ম্যাচের ৮০তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে প্রতিপক্ষ গোলরক্ষকসহ ডিফেন্স লাইনের ওপর দিয়ে যে গোল করলেন রোনালদো, তা ‘অবিশ্বাস্য’ বললেও কম হবে।

এ ম্যাচটিতে পর্তুগিজ সুপারস্টার ইনজুরিতে ভুগেন। প্রতিপক্ষের ডি-বক্সে আক্রমণে নেমে পিঠে চোট পান তিনি। তবে সেটিকে পেছনে ফেলে দুর্দান্ত গোল উপহার দিয়ে নায়ক বনে যান। এ জয়ে ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আল নাসর। এক ম্যাচ কম খেলে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে নগরপ্রতিদ্বন্দ্বী আল-হিলাল।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme