স্কালোনিকে পেতে আলোচনা শুরু রিয়ালের

স্কালোনিকে পেতে আলোচনা শুরু রিয়ালের

আর্জেন্টিনার দায়িত্ব নিয়ে রূপকথার মতন করে বিশ্বকাপ জিতিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। কিন্তু বোর্ডের সঙ্গে দ্বন্দ্বে নিজের ঘর আর্জেন্টিনাকে বিদায় বলতে চান তিনি। এরপর থেকে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে তার যোগ দেওয়া নেওয়া নিয়ে গুঞ্জন ভাসা শুরু হয়। রেকর্ড ১৪ বারের ইউরোপসেরা রিয়াল মাদ্রিদ তাদের ডাগআউটে পেতে চায় আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই কোচকে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম মুন্ডো আলবিসেলেস্তে জানিয়েছে, স্কালোনির কার্যক্রম কড়া নজরে রাখছে রিয়াল মাদ্রিদ। তার প্রতি ক্লাবটি বেশ আগ্রহী। এমনকি রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে নাকি আর্জেন্টাইন কোচের কাছে প্রাথমিক চুক্তির একটি নমুনাও পাঠিয়ে দেওয়া হয়েছে। স্কালোনির জার্মান এজেন্সি সেটা এরইমাঝে গ্রহণ করেছে।

এর আগে আর্জেন্টিনার সংবাদমাধ্যমে বলা হয়েছিল, এএফএ প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়ার সঙ্গে নানা কারণে সম্পর্কের অবনতি হয়েছে স্কালোনির। তাই তিনি কোচের চেয়ারে আর থাকতে চাচ্ছেন না।

বর্তমানে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে আছেন কার্লো আনচেলত্তি। রিয়ালের দায়িত্ব ছাড়ার পর ব্রাজিলের কোচ হওয়ার কথা তার। তাই তার জায়গায় ভালো মানের একজন কোচ খুঁজছে লস ব্লাঙ্কোসরা।

স্কালোনি ২০১৮ বিশ্বকাপের পর আর্জেন্টিনার দায়িত্ব নেন। রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার কোচ ছিলেন হোর্হে সাম্পাওলি। আকাশি-সাদা দলের দায়িত্ব নিয়ে মেসিকে জাতীয় দলে ফেরাতে হয়েছে তার। প্রথমত তিনি অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব পেয়েছিলেন। সেখান থেকে কিংবদন্তিদের কাতারে নিয়ে গেছেন নিজেকে। তার কোচিংয়ে একে একে কোপা আমেরিকা, লা ফিনালিসিমা ও বিশ্বকাপ জিতেছে আলবেলিস্তেরা।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme