অনলাইন ডেস্ক:
হঠাৎ করে দেশের বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় মাঠ পর্যায়ে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে সরকার। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ কথা বলেন।
এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্ত্রিসভায় পেঁয়াজের দাম নিয়ে কোনো নির্দেশনা ছিল কি না, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, পেঁয়াজ নিয়ে কেবিনেটে না, আলাদাভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। সেটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে নির্দেশনা দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আপনারা দেখতে পাচ্ছেন মাঠপর্যায়ে এখন ক্লোজ মনিটরিং হচ্ছে এবং আজকে তার কিছুটা ইম্প্যাক্ট পাওয়া যাচ্ছে। গতকালকে যে ট্রেন্ড ছিল আজকে তো সে ট্রেন্ড নেই। সরকারের পক্ষ থেকে নির্দেশনা হচ্ছে মাঠপর্যায়ে আমাদের নজরদারি বাড়ানো। যারা এসব কাজের সঙ্গে জড়িত তাদের দিকে নজরদারি বাড়ানো এবং আমাদের যারা অতিরিক্ত মুনাফা পাওয়ার চেষ্টা করছে তাদের আইনের আওতায় আনা চেষ্টা করা। নির্দেশনা পাওয়ার পরে মাঠপর্যায়ে টিম কাজ করছে।
Leave a Reply