খেলাধুলা ডেস্ক
চেলসিতে খেলা ইংলিশ রাইট ব্যাক রিচ জেমসের দিকে নজর রাখছে লা লিগা জায়ান্ট রিয়াল মাদ্রিদ। গত মৌসুম থেকে চেলসির অধিনায়ককে দলে নেওয়ার বিষয়ে খোঁজ-খবর রাখছে লস ব্লাঙ্কোসরা।
জানুয়ারির দলবদলের মৌসুমে না হোক আগামী মৌসুমের শুরুতে জেমসকে পাওয়া যায় কিনা সেটাও বুঝে-শুনে দেখছে রিয়াল বোর্ড। তবে চেলসি তাদের অধিনায়ককে ছাড়তে চায় কেবল এক শর্তে।
ওই শর্ত হলো- রিয়াল মাদ্রিদকে দিতে হবে উরুগুয়ের ডিফেন্সিভ মিডফিল্ডার ফেদে ভালভার্দেকে। সংবাদ মাধ্যম ডিফেন্স সেন্ট্রাল এমনই দাবি করেছে।
ফেদে ভালভার্দেকে রিয়াল মাদ্রিদ মাত্র ৪ মিলিয়ন ইউরো দিয়ে কিনেছিল। তার বর্তমান বাজার মূল্য ১০০ মিলিয়ন ইউরো। চেলসি সুইপ ডিলে রিচ জেমসের সঙ্গে আরও ৫০ মিলিয়ন ইউরো নগদ অর্থ দিতেও নাকি রাজি।
গত মৌসুমে ফেদে ভালভার্দেকে কিনতে মুখিয়ে ছিল লিভারপুল। তবে রিয়াল মাদ্রিদ জানিয়ে দিয়েছিল, ভালভার্দে বিক্রির জন্য নয়। তবে জুড বেলিংহ্যাম লস ব্লাঙ্কোস শিবিরে আসায় রিয়ালের মিডফিল্ডে অনেক খেলোয়াড় হয়ে গেছেন। আগে থেকেই আছেন মাঝ মাঠের দুই ভরসা, লুকা মদ্রিচ ও টনি ক্রুস। এছাড়া ভালভার্দে, অঁরেলিন চুয়ামেনি ও এডওয়ার্ড কামাভিঙ্গার একজনকে বিক্রি করে দিতে পারে।
Leave a Reply