টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহর সুযোগ দেখছেন বাশার

টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহর সুযোগ দেখছেন বাশার

খেলাধুলা ডেস্ক


তার সমসাময়িকদের মধ্যে একমাত্র সাকিব আল হাসান ছাড়া সবাই টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলেছেন। বয়সটা ৩৭ বছর পেরোলেও এখন পর্যন্ত এই ফরম্যাটকে বিদায় বলেননি মাহমুদউল্লাহ রিয়াদ। যেহেতু অবসর নেননি, এই ফরম্যাটের জাতীয় দলে এখনও তার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন বিসিবির সহকারী নির্বাচক হাবিবুল বাশার।

জাতীয় দলের হয়ে ২০২২ সালে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরটিতে খেলেছিলেন। এরপর থেকে তাকে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণটিতে লাল-সবুজের জার্সিতে আর দেখা যায়নি।

এই প্রসঙ্গে বাশার জানালেন, রিয়াদ টি-টোয়েন্টি ফরম্যাটে কিন্তু এখনও অবসর নেয়নি। যখন অবসর নেয়নি তখন সুযোগ তো সবসময় আছে, যেহেতু সে সাদা বলের ফরম্যাট ওডিআইতে খেলছে। টি-টোয়েন্টি ফরম্যাটে খেলবে কি না, আমার মনে হয় সেটা সামনেই বলে দিতে পারব। সামনে যেহেতু বিপিএলটা হচ্ছে, সেখানে আশা করছি আরও নতুন খেলোয়াড়ও পাওয়া যাবে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহর অভিষেক হয় ২০০৭ সালে, কেনিয়ার বিপক্ষে। এখন পর্যন্ত ১২১ ম্যাচে করেছেন দুই হাজার ১২২ রান। উইকেট পেয়েছেন ৩৮টি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme