শান্তর অধিনায়কত্ব নিয়ে ইতিবাচক হাথুরু

শান্তর অধিনায়কত্ব নিয়ে ইতিবাচক হাথুরু

নিউজ ডেস্ক


নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে নেতৃত্বের ভার কাঁধে নিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে তরুণ অধিনায়ক হিসেবে নিজেকে ভালোভাবেই প্রমাণ করেছেন এই উদীয়মান তারকা। তার নেতৃত্বে মাটিতে প্রথমবার ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ দল।

মাত্র পাঁচ ম্যাচ অধিনায়কত্ব করার অভিজ্ঞতা নিয়ে নিউজিল্যান্ডে পা রেখেছিলেন শান্ত। তবে সেখানে গিয়ে দারুণ কিছুই করে দেখালেন তিনি। তারুণ্যে ভরপুর দলটিকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। করে দেখিয়েছেন এমন কিছু যা এর আগে কোনো বাংলাদেশের অধিনায়ক করতে পারেননি।

মাউন্ট মঙ্গানুইয়ে শেষ টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে সমাপ্ত হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ।  সিরিজ জুড়ে শান্তর নজরকাড়া অধিনায়কত্ব নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বেশকিছু প্রশ্ন করেছেন গণমাধ্যমকর্মীরা।
নিউজিল্যান্ড সিরিজে শান্তর অধিনায়কত্ব কেমন দেখলেন প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে? সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের উত্তরে লঙ্কান কোচ বলেন, ‘সে খুব ভালো করেছে। কৌশলগতভাবে সে বেশির ভাগ সময় সঠিক ছিল। সে দলের কাছ থেকে কী চায়, কী প্রত্যাশা করে—খেলোয়াড়দের এই বার্তা দেওয়ার ক্ষেত্রে একদম পরিষ্কার ছিল।
সর্বশেষ সিরিজে বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটারদের তেমন কেউই দলে ছিলেন না। চোটের কারণে বাংলাদেশ দলে ছিলেন না সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ এবং ইবাদত হোসেন। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেননি লিটন দাসও। তবে সে অভাবটা বুঝতে দেয়নি তারুণ্যনির্ভর বাংলাদেশ দল।
অভিজ্ঞরা না থাকায় তরুণরা বেশি নির্ভার ছিল কিনা এমন প্রশ্নও এসেছে সংবাদ সম্মেলনে এবং এর উটতে হাথুরু বলেন, ‘আমি যদি এমন কিছু বলি, তাহলে তা বিতর্কিত শোনাবে। আমি আসলে জানি না।’
 
তিনি আরও বলেন, ‘অভিজ্ঞদের না থাকার সঙ্গে এই দলের ছেলেদের মানসিকতার কোনো সম্পর্ক নেই বলে মনে করি। ওরা ক্রিকেটটা উপভোগ করতে চায়। আমি মনে করি, ড্রেসিংরুমের পরিবেশ অনেক ভালো। কারণ, যোগাযোগটা খুব স্বচ্ছ। শান্তর ব্যাপারে যেটা আগে বললাম। তারা প্রতিদ্বন্দ্বিতা করার মতো ক্রিকেটার।’
 
দীর্ঘ সময়ের অধিনায়ক হিসেবে শান্তর সম্ভাবনা কেমন, এই প্রশ্নের উত্তরে হাথুরু বলেন, ‘আমার মনে হয় তারা (বিসিবি) বেশ ভালোভাবেই চিন্তা করবে। অবশ্যই এটা বোর্ডের সিদ্ধান্ত। কিন্তু শান্ত নিজেকে যথেষ্ট প্রমাণ করেছে তাকে গুরুত্বসহকারে বিবেচনা করার জন্য।’

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme