আকাশ চোপড়ার বর্ষসেরা ওয়ানডে দলে সাকিব

আকাশ চোপড়ার বর্ষসেরা ওয়ানডে দলে সাকিব

নিউজ ডেস্ক:


২০২৩ সালের শুরুতে এক অনুষ্ঠানে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বলেছিলেন, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটি সেরা বছর হতে চলেছে। কিন্তু বছরের দুই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট এশিয়া কাপ ও বিশ্বকাপে পুরোপুরি ব্যর্থ টাইগাররা। এমনকি ভারত বিশ্বকাপকেই দেশের ইতিহাসে সবচেয়ে ‘খারাপ বিশ্বকাপ’ বলতে বাধ্য হয়েছেন টাইগার দলপতি। সাকিবের প্রত্যাশা আর প্রাপ্তিতে তফাত থাকলেও ভারতীয় ক্রিকেট-বিশ্লেষক আকাশ চোপড়ার বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন তিনি।

বছরজুড়ে দল সুবিধা করতে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে অনেকটা উজ্জ্বল ছিলেন সাকিব। যে কারণে আকাশ চোপড়ার বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। মূলত অলরাউন্ডার কোটায় সাকিবকে দলে রেখেছেন তিনি।

আকাশ চোপড়ার বর্ষসেরা ওয়ানডে দলে আধিপত্য ভারতীয় ক্রিকেটারদের। নিজ দেশ থেকে ছয় ক্রিকেটারকে বর্ষসেরা ওয়ানডে একাদশে রেখেছেন তিনি। তবে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার কোনো ক্রিকেটারের এই একাদশে জায়গা হয়নি। এই দলে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে নেতৃত্ব রাখা হয়েছে।

আকাশ চোপড়ার বর্ষসেরা ওয়ানডে দল :রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, ড্যারি মিচেল, মোহাম্মদ রিজওয়ান, সাকিব আল হাসান, মার্কো জানসেন, জেরাল্ড কোয়েটজি, কূলদীপ যাদব, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ।

অন্যদিকে আকাশ চোপড়ার মতো বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা করেছেন আরেক জনপ্রিয় ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে। যেখানে জায়গা হয়নি সাকিবের। টাইগার দলপতির পরিবর্তে রবীন্দ্র জাদেজা এই একাদশে জায়গা পেয়েছেন। পাকিস্তান থেকে মোহাম্মদ রিজওয়ান ও শাহীন শাহ আফ্রিদি রয়েছেন।

হার্শা ভোগলের বর্ষসেরা ওয়ানডে দল : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, অ্যাইডেন মারক্রাম, মোহাম্মদ রিজওয়ান, হেনরিক ক্ল্যাসেন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, শাহিন শাহ আফ্রিদি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme