সাকিবকে হটিয়ে বাংলাদেশের সেরা মুস্তাফিজ

সাকিবকে হটিয়ে বাংলাদেশের সেরা মুস্তাফিজ

খেলাধুলা ডেস্ক


বছরের শেষ মুহূর্তে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরটা ভালোই কেটেছে। বিশেষ করে টি-টোয়েন্টি সিরিজ। ওই সিরিজের তিন ম্যাচে ৬ উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন বাংলাদেশি পেসার শরীফুল ইসলাম। বাংলাদেশের বাঁহাতি পেসার সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন। মাঠের পারফরম্যান্সের পুরস্কার আইসিসি র‍্যাঙ্কিংয়েও পেলেন তিনি।

বুধবার প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টির বোলারদের তালিকায় ৩২ ধাপ এগিয়ে ৫৫ নম্বরে উঠে এসেছেন ২২ বছর বয়সী শরীফুল। তবে টি-টোয়েন্টিতে বাংলাদেশের বোলারদের মধ্যে শীর্ষ পাঁচেও নেই শরীফুল।

ক্রমানুসারে বাংলাদেশের বোলারদের মধ্যে এরপর আছেন সাকিব আল হাসান (২৮), মেহেদী হাসান (২৯), তাসকিন আহমেদ (৩৩), নাসুম আহমেদ (৩৫) ও হাসান মাহমুদ (৪৩)। আগের সপ্তাহে সাকিবই সবার ওপরে ছিলেন। কিন্তু সদ্য সমাপ্ত সিরিজটি না খেলায় ৬ ধাপ পিছিয়েছেন গেছেন সাকিব।

বোলাররা উন্নতি করলেও ব্যাটিংয়ে কারও বড় কোনো উন্নতি হয়নি। দুই ধাপ পেছালেও লিটন দাসই আছেন সবার ওপরে (২৩)। দুই ধাপ এগোনো নাজমুল হোসেন আছেন ৩২-এ। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তিনে থাকা আফিফ হোসেন (৬৬) পিছিয়েছেন ৬ ধাপ। ৬ ধাপ পেছানো সাকিব নেমে গেছেন ৭০-এ।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme