জামানত হারালেন মাহি

জামানত হারালেন মাহি

অনলাইন ডেস্ক


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় ঝড় তুললেও ট্রাক প্রতীকে চিত্রনায়িকা মাহিয়া মাহি পেয়েছেন মাত্র ৯ হাজার ৯ ভোট। ফলে জামানতও হারাতে হয়েছে তাকে। তবে রাজশাহী-১ (তানোর- গোদাগাড়ী) আসনে বিজয়ী হয়েছেন মাহির প্রতিদ্বন্দ্বিতা ও বর্তমান এমপি নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী।

রবিবা রাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফল অনুযায়ী, এ আসনে মোট ভোটার ছিলেন চার লাখ ৪০ হাজার ২১৮ জন। এরমধ্যে ভোট দিয়েছেন দুই লাখ ১৯ হাজার ৭৯৩ জন। ভোট বাতিল হয়েছে সাত হাজার ৪৯৭টি।

নিয়ম অনুযায়ী জামানত রক্ষায় প্রাপ্ত ভোটের আট ভাগের এক ভাগ পেতে হয় প্রার্থীকে। সেই হিসেবে জামানত রক্ষায় প্রার্থীকে পেতে হবে ২৭ হাজার ৪৭৪টি ভোট। তবে মাহি পেয়েছেন মাত্র ৯ হাজার ৯ ভোট। এ আসনে মাহি ছাড়া ৯ প্রার্থী জামানত হারিয়েছেন।

এ আসনে টানা তিনবারের এমপি ওমর ফারুক চৌধুরী পেয়েছেন এক লাখ ৩ হাজার ৫৯২ ভোট। আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী গোলাম রব্বানী কাঁচি প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৪১৯ ভোট। এছাড়া তৃণমূল বিএনপির জামাল খান দুদু (সোনালি আঁশ) ২৭৩, বিএনএমের শামসুজ্জোহা (নোঙর) এক হাজার ৯১১, জাতীয় পার্টির মো. শামসুদ্দিন (লাঙ্গল) ৯৩৮ ভোট, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সহধর্মিণী আয়েশা আক্তার জাহান ডালিয়া (বেলুন) দুই হাজার ৭১৮, এনপিপির নুরুন্নেসা (আম) ২৯৬, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের বশির আহমেদ (ছড়ি) ৩৩৫ এবং বিএনএফের আল সাআদ (টেলিভিশন) ৬০৩ ভোট পেয়েছেন। প্রতীক বরাদ্দের পর নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে গোলাম রব্বানীকে সমর্থন দেওয়া আওয়ামী লীগ নেতা মো. আখতারুজ্জামান ঈগল প্রতীকে পড়েছে ২০২ ভোট।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme