খেলাধুলা ডেস্ক
বিয়ে করেছেন সেনেগাল ও আল নাসরের তারকা ফুটবলার সাদিও মানে। গত রবিবার সেনেগালের রাজধানী ডাকারে বেশ ঝাঁক জমক অনুষ্ঠান করে বিয়ে অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট স্পোর্টসব্রিফ। বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের আত্মীয়স্বজন ও বন্ধুরা।
সেনেগালের এই তারকা ফরোয়ার্ড বরাবরই নিজেকে আড়াল রাখেন। অনেকটা গোপনে বিয়ে করলেও সেটি আর গোপন থাকেনি। দেশটির গণমাধ্যম তার বিয়ের খবর জানিয়েছে। সাদিও মানে বিয়ের ব্যপারে কিছু না জানালেও নতুন দম্পতীর ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
জানা গেছে, সাদিও মানের স্ত্রীর নাম আয়শা টাম্বা। মানের জন্মস্থান কাসামানসার বাসিন্দা তার স্ত্রী। দুজনের সম্পর্ক কিশোর বয়স থেকেই। দুজনের লম্বা সময়ের সম্পর্ক সব সময় গোপন রেখেছেন মিডিয়া থেকে।
সাদিও মানে তার দেশের জন্য অনেক কিছুই করেছেন। কয়েকদিন আগেই নিজের এলাকা বাম্বলিতে স্টেডিয়াম স্থাপন করে প্রশংসা কুড়ান তিনি। এর আগে সাদিও মানে নিজ গ্রামে একটি হাসপাতাল তৈরি করেন।
Leave a Reply