কাল কোটালীপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

কাল কোটালীপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক


প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রবিবার সকালে তার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় যাচ্ছেন। এ দিন তিনি কোটালীপাড়া উপজেলায় আওয়ামী লীগের আয়োজনে এক মতবিনিময় সভায় ভাষণ দিবেন।

কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। ওইদিন সড়কপথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া থেকে কোটালীপাড়ায় গিয়ে মতবিনিময় সভায় যোগ দিবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রস্তুত করা হয়েছে মঞ্চ ও বিশাল প্যান্ডেল। মতবিনিময় সভাস্থলসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শেখ হাসিনার এই মতবিনিময় সভাকে কেন্দ্র করে কোটালীপাড়ায় বইছে উৎসবের আমেজ। উপজেলা সদরসহ আশপাশের এলাকা তোরণ, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে। রাস্তার দু’পাশে লাল-নীল, সবুজ-হলুদসহ নানা রঙের পতাকা দিয়ে সঞ্জিত করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme