২০২৩ সালে সড়কে ঝরেছে ৭ হাজারের বেশি প্রাণ

২০২৩ সালে সড়কে ঝরেছে ৭ হাজারের বেশি প্রাণ

সারাদেশে ২০২৩ সালে ৬ হাজার ২৬১টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছে ৭ হাজার ৯০২ জন। এছাড়া আহত হয়েছে আরও ১০ হাজার ৩৭২ জন।

রবিবার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি হলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে ২০২৩ সালের সড়ক দুর্ঘটনার পর্যবেক্ষণ রিপোর্ট তুলে ধরেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী। গণমাধ্যমে প্রকাশিত সড়ক, রেল ও নৌ-পথে দুর্ঘটনার সংবাদ পর্যবেক্ষণ করে এ প্রতিবেদন তৈরি করা হয়।

মোজাম্মেল হক জানান, ২০২৩ সালে রেলপথে ৫২০টি দুর্ঘটনায় ৫১২ জন নিহত ও ৪৭৫ জন আহত হয়েছে। নৌ-পথে ১৪৮টি দুর্ঘটনায় ৯১ জন নিহত, ১৫২ জন আহত ও ১০৯ জন নিখোঁজ রয়েছে। একই সময়ে ২ হাজার ৩১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২ হাজার ১৫২ জন নিহত ও ১ হাজার ৩৩৯ জন আহত হয়েছে। সড়ক, রেল ও নৌ-পথে মোট ৬ হাজার ৯২৯টি দুর্ঘটনায় ৮ হাজার ৫০৫ জন নিহত এবং ১০ হাজার ৯৯৯ জন আহত হয়েছে।

তিনি আরও জানান, সড়ক দুর্ঘটনায় আক্রান্তের মধ্যে ১ হাজার ৯৫০ জন চালক, ৯৬৮ পথচারী, ৪৮৫ পরিবহন শ্রমিক, ৬৯৭ শিক্ষার্থী, ৯৭ শিক্ষক, ১৫৪ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ৯৮৫ নারী, ৬১২ শিশু, ৩০ সাংবাদিক, ৩২ চিকিৎসক, ১৬ বীর মুক্তিযোদ্ধা, ৮ আইনজীবী, ১০ জন প্রকৌশলী ও ১১১ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ছিল।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme