নিউজ ডেস্ক
বস্ত্র ও পাট মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এমপি বলেছেন, পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আয় ঈর্ষণীয় পর্যায়ে নিয়ে যেতে উদ্যোগ নেওয়া হবে।
মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ টেক্সটাইল মিলস্ করপোরেশন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন মন্ত্রী।
বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, পাট শিল্পের বর্তমান সংকট নিয়ে ভাবছি, সমস্যাগুলো জানার চেষ্টা করছি। এ শিল্পকে স্বগৌরবে ফিরিয়ে নিয়ে যাওয়ার দ্রুত কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে ফিরিয়ে দেওয়া হবে পাটের সোনালী ঐতিহ্য।
তিনি বলেন, রপ্তানি পণ্য হিসেবে শুধুমাত্র গার্মেন্টস্ পণ্যের উপর নির্ভরশীল না থেকে বহুমুখী পাটজাত পণ্যের রপ্তানি বাড়াতে কার্যকরি উদ্যোগ নেওয়া হবে।বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, সরকার পাটকে আবার তার ঐতিহ্যের জায়গায় ফিরিয়ে আনতে চায়। এজন্য প্রধানমন্ত্রী সর্বাত্মক চেষ্টা করবেন, এরই মধ্যে মন্ত্রিসভায়ও প্রধানমন্ত্রী পাট শিল্পের বিষয়টি এনেছেন।পাট শিল্পে অনেক সমস্যা রয়েছে, জানার ও বোঝার চেষ্টা করছি। এর সমস্যা সমাধানে কৃষকদের সঙ্গে কথা বলার উদ্যাগ নেওয়া হবে।
Leave a Reply