ডেস্ক রিপোর্ট
শীতে স্কুল বন্ধ করা নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে স্কুল বন্ধ রাখা যাবে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য জানান।
তিনি বলেন, ১৭ ডিগ্রি নয়, যেসব জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামবে সেখানে শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে।
এর আগে, দেশের যেসব জেলায় তাপমাত্রা ১৭ ডিগ্রির নিচে নামবে সেখানে স্কুল বন্ধ রাখার নির্দেশনা দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
Leave a Reply