বাড়বে তাপমাত্রা, ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বাড়বে তাপমাত্রা, ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

সারাদেশে তাপমাত্রা সর্বোচ্চ ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। যদিও কোথাও কোথাও বিরাজ করতে পারে ঠান্ডা পরিস্থিতি। সেইসঙ্গে ঢাকাসহ দেশের ৫ বিভাগে হতে পারে বৃষ্টিও।

মঙ্গলবার সন্ধ্যায় আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এদিন সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরদিন বুধবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তার পরদিন বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে এ সময় দেশের কোথাও কোথাও দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে। এ ছাড়া বর্ধিত ৫ দিন তাপমাত্রা কমতে পারে।  
এতে আরও জানানো হয়, আগামীকাল বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে এর পরবর্তী ২৪ ঘণ্টা খুলনা বিভাগের দু-য়েক জায়গায় বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme