নিউজ ডেস্ক
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেছেন, ‘সবাই মিলে কাজ করতে হবে। দেশের মানুষকে বেশি করে ফসল ফলাবার জন্য আরও উৎসাহ দিতে হবে। উৎসাহের মাধ্যমে পতিত জমি বা ফসলহীন জমিকে চাষের আওতায় আনতে হবে। আমরা কৃষকদের আরও কাছে যাব, উঠান বৈঠক করব। তাদের সমস্যা জেনে অগ্রাধিকার ঠিক করব, সমস্যা সমাধানে উদ্যোগ নিব।’
শনিবার মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় জেলা পরিষদ মিলনায়তনে গণসংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
উৎপাদন বাড়ানোর জন্য আগাম পরিকল্পনা নিতে হবে জানিয়ে মন্ত্রী আরও বলেন, ‘খাদ্যপণ্যের মজুত না থাকলে হঠাৎ করে বাজারে দাম বাড়লে, বাইরে থেকে কিনে দাম নিয়ন্ত্রণ করা যাবে না। তাই, ঢাকায় ফিরে শিগগিরই মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সাথে বসে আলোচনা করে উৎপাদন বৃদ্ধির জন্য অগ্রাধিকার নির্ধারণ করব।’
কৃষি মন্ত্রণালয়ে দুর্নীতিকে কোনোরকম প্রশ্রয় দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, কৃষি মন্ত্রণালয়ে ও মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তাদের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না।
Leave a Reply