চীনে স্কুল ছাত্রাবাসে আগুন, নিহত ১৩

চীনে স্কুল ছাত্রাবাসে আগুন, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক:


মধ্য চীনের একটি কিন্ডারগার্টেন ও প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রাবাসে আগুন লেগে ১৩ জনের মৃত্যু হয়েছে। দেশটির হেনান প্রদেশে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। শনিবার দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানায় নিউইয়র্ক টাইমস।

চীনের সেন্ট্রাল টেলিভিশন জানিয়েছে, শুক্রবার গভীর রাতে অগ্নিকাণ্ডের পর একটি হাসপাতালে আহতদের মধ্যে ১৪তম ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয়েছে এবং স্কুলপ্রধানকে হেফাজতে নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। নিহতদের মধ্যে কেউ শিশু কিনা —এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

তাৎক্ষণিকভাবে জানা যায়নি যে, স্কুলের সব ছাত্রই বোর্ডার ছিল কি—না, বা ছাত্রাবাসটি কত বড় ছিল।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme