বইমেলা ও বিশ্ব ইজতেমার সময় মেট্রোরেল চলাচলে সমন্বয়: কাদের

বইমেলা ও বিশ্ব ইজতেমার সময় মেট্রোরেল চলাচলে সমন্বয়: কাদের

বিশ্ব ইজতেমা ও একুশে বইমেলার সময় মেট্রোরেল চলাচলে সমন্বয় করা হবে বলে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশের নির্মাণ কাজ আগামী বছর জুনে শেষ হবে।

ইজতেমার সময় মেট্রোরেল চলাচলের সময় সমন্বয় করা হবে। এ ছাড়া বইমেলার সময় সমন্বয়ের বিষয়টি বাংলা একাডেমির মহাপরিচালকের (ডিজি) সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে।

শনিবার (২০ জানুয়ারি) উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেলের ডিপোতে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

সেতুমন্ত্রী জানান, রাজধানীর উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের জন্য সমীক্ষা চলছে। এছাড়া ২০৩০ সাল নাগাদ চালু হবে মেট্রোরেলের ছয়টি লাইন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme