রাশমিকার ভুয়া আপত্তিকর ভিডিওর নির্মাতা গ্রেপ্তার

রাশমিকার ভুয়া আপত্তিকর ভিডিওর নির্মাতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক



দক্ষিণ ভারতের তুমুল জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার আপত্তিকর একটি ভিডিও গত বছর ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। যদিও এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দিয়ে তৈরি একটি ডিপফেক ভিডিও। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, শনিবার ডিপফেক ভিডিও তৈরির মূল কারিগরকে অন্ধ্রপ্রদেশ থেকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।

রাশমিকার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালের পর ভারতীয় দণ্ডবিধির ৪৬৫, ৪৬৯ ধারা ও তথ্যপ্রযুক্তি আইনের আওতায় ৬৬ সি, ৬৬ই ধারায় মামলা দায়ের হয়। এরপর থেকেই মূল অভিযুক্তকে খুঁজছিল দিল্লি পুলিশ। অবশেষে গ্রেপ্তার হলো মামলার প্রধান আসামি।

ব্রিটিশ-ভারতীয় ইনফ্লুয়েন্সার জারা প্যাটেলের ভিডিওতে রাশমিকার মুখ ব্যবহার করে তৈরি করা হয়েছিল ভিডিওটি। সেই থেকেই ওই ডিপফেক ভিডিওর নেপথ্যের রহস্য উদ্‌ঘাটনে নামে দিল্লি পুলিশ।

প্রসঙ্গত, রাশমিকার ডিপফেক ভিডিও ইস্যুতে বিনোদন দুনিয়ার পাশাপাশি রাজনৈতিক মহলেও বেশ চর্চা হয়। মেয়েদের সাইবার নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠে। সেই সময়েই পরপর ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট, কাজলের মতো একাধিক বলিউড অভিনেত্রীর ডিপফেক ভিডিও প্রকাশ্যে আসে। পরিপ্রেক্ষিতে প্রতিবাদে সরব হয়েছিলেন রাশমিকা নিজেও।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme