রণবীরের পেছনেই রইল প্রভাস

রণবীরের পেছনেই রইল প্রভাস

বিনোদন ডেস্ক


২০২৩ সালের সবচেয়ে প্রতীক্ষিত চলচ্চিত্র ছিল প্রভাস অভিনীত ‘সালার : পার্ট ১-সিজফায়ার।’ সিনেমাটি শাহরুখ খানের ডানকির সঙ্গে মুক্তি পায় এবং বক্স অফিসে বেশ দুর্দান্ত সূচনা করে। তবে সপ্তাহ ঘুরতেই আয়ে ভাটা পড়ে সালারের। নির্মাতারা বিশ্বব্যাপী সালারের ১০০০ কোটি আয়ের প্রত্যাশা রাখলেও সিনেমাটি বিশ্বব্যাপী ৭০০ কোটির গণ্ডি পার করে।

প্রেক্ষাগৃহে সফলতার পর এবার ওটিটিতে মুক্তি পেল ‘সালার।’ যার ফলে বক্স অফিসে আয়ে লাগাম টানতে যাচ্ছে সালার। তবে বক্স অফিসের লড়াইয়ে শাহরুখকে টপকে গেলেও, রণবীর কাপুরের পেছনে থেকেই থামতে হচ্ছে প্রভাসকে। ২০ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে এটি (হিন্দি সংস্করণ বাদে)।

তাই সিনেমাহলে মোটামুটি আয় থেমে যাবে সালারের। যার ফলে সিনেমাটির বক্স অফিস আয় ৭০০ কোটির ঘরেই সীমাবদ্ধ থাকবে বলে ধারনা করা হচ্ছে। যেখানে রণবীর কাপুরের অ্যানিমেলের মোট আয় ৯০০ কোটির বেশি। এমনকি ভারতীয় বক্স অফিসেও অ্যানিমেলের চেয়ে পিছিয়ে সালার।

সাম্প্রতিক সময়ে প্রাপ্তবয়স্ক-রেট পাওয়া চলচ্চিত্রগুলির বাজার দুর্দান্ত বৃদ্ধি পেয়েছে। ১৮+ রেটিং থাকা সত্ত্বেও ২০২৩ সালে বেশ কয়েকটি চলচ্চিত্র বক্স অফিসে বিপুল সাফল্য উপভোগ করেছে। অতিরিক্ত যৌনতা ও ভায়োলেন্স থাকা সত্ত্বেও সেগুলো বেশিরভাগই দর্শকদের প্রশংসা পেয়েছে। ‘ওএমজি ২’, ‘দ্য কাশ্মীর ফাইলস’, ‘অ্যানিমেল’ ও ‘সালার’ যার মধ্যে অন্যতম। তবে প্রাপ্তবয়স্ক-রেট পাওয়া চলচ্চিত্রের মধ্যে ব্যবসায় সবচেয়ে এগিয়ে থেকেই বছর শেষ করেছে অ্যানিমেল।

এমনকী মোট আয়ের দিক থেকেও অ্যানিমেলই এখন পর্যন্ত এগিয়ে রয়েছে বাকীদের থেকে।

সর্বশেষ বক্স অফিস রিপোর্ট অনুসারে, ভারতে অ্যানিমেলের মোট আয় ৫৫০ কোটি রুপি। যেখানে সালার ভারতীয় বক্স অফিসে আয় করেছে ৪০৫ কোটি রুপি। অ্যানিমেলের চেয়ে ১৪৫ কোটি রুপি পিছিয়ে সালার।

এদিকে অ্যানিমেল ও সালার, উভয় সিনেমার দ্বিতীয় কিস্তি আসবে সামনে। ইতোমধ্যেই সিনেমা দুটি সেই ইঙ্গিত দিয়ে রেখেছে দর্শকদের। তার মানে প্রভাস ও রণবীর কাপুরের আরেকবার বক্স অফিস লড়াই হবে তা বলাই বাহুল্য। তবে একই বছর মুক্তি পেলেই সেই লড়াই দেখতে পারবে দর্শকরা। আর বক্স অফিসে এমন দাপুটে লড়াই দেখার অপেক্ষায় উভয় তারকার ভক্ত অনুরাগীরাও।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme