শৈত্যপ্রবাহের কারণে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস শুরু হবে সকাল ১০টায়

শৈত্যপ্রবাহের কারণে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস শুরু হবে সকাল ১০টায়

নিউজ ডেস্ক


শৈত্যপ্রবাহের কারণে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টায় ক্লাস শুরু হবে । আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কবির উদ্দীন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, ‘সারাদেশে চলমান শৈত্যপ্রবাহের কারণে শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনায় সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে শুরু হবে। এ ছাড়াও ইতোপূর্বে এই মন্ত্রণালয় হতে জারিকৃত যেসব জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে সে সব জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা বহাল থাকবে।’

এ ছাড়াও যেসব জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে, সেসব জেলার প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনাও বহাল থাকবে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme