করোনায় একজনের মৃত্যু

করোনায় একজনের মৃত্যু

নিউজ ডেস্ক


দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩০ জন। শুরু থেকে এখন পর্যন্ত করোনায় ২৯ হাজার ৪৮১ জনের মৃত্যু দেখেছে বাংলাদেশ। আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৪৬ হাজার ৭৮৮ জন।

সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৫টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৮৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫৬ লাখ ৪০ হাজার ৬০৬টি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme