ঢাকায় স্বস্তিকা মুখার্জী

ঢাকায় স্বস্তিকা মুখার্জী

বিনোদন ডেস্ক


ঢাকায় টলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী। তার আসার খবর ছড়িয়ে গেছে সামাজিক মাধ্যমে। কৌতূহলী নেটিজেনরা ধারণা করছেন, হয়ত শিগগিরই দেশের কোনো সিনেমায় দেখা যাবে তাকে।

কিন্তু এ যাত্রায় অভিনয় নয়, গান গাইতে এসেছেন স্বস্তিকা। গানবাংলা চ্যানেলের প্রধান নির্বাহী ও সংগীত পরিচালক তাপসের সঙ্গে পিয়ানোতে তাল মিলিয়ে গাইলেন গান। আড্ডা দিলেন গভীর রাত পর্যন্ত।

তাপসের ফেসবুক ওয়ালে ধরাও পড়ল তাদের আড্ডার মুহূর্ত। স্বস্তিকা গাইছেন রবীন্দ্রনাথের, ‘না নাগো না, ভাবনা করো না, যদিবা নীশি যায়, যাব না, যাব না’ গানটি। যারা জানেন না স্বস্তিকা গাইতেও জানেন তাদের জন্য রহস্যই থাকুক।

এটুকু তথ্য জুড়ে দেওয়াই যায়, হিন্দুস্তান রেকর্ডসের জন্য রবীন্দ্রনাথের একাধিক গান কণ্ঠে তুলেছিলেন স্বস্তিকা। গেয়েছেন কিছু চলচ্চিত্রেও।

তবে কি গাইতে এলেন স্বস্তিকা? তাপসের সঙ্গে সুরে মগ্ন মুহূর্তটি দেখে তেমনটা মনে হতেই পারে কারও কারও।

তবে টিএম নেটওয়ার্ক সূত্র জানায়, মূলত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক তাপসের সঙ্গে গান ও চলচ্চিত্র নিয়ে আন্তরিক আলাপ-আড্ডায় এসেছিলেন স্বস্তিকা। কথা হয়েছে দুই বাংলার সংগীত ও চলচ্চিত্রশিল্পের মেলবন্ধন নিয়ে।

এদিকে, এমন সময় স্বস্তিকা ঢাকায় এলেন যখন কলকাতা থেকে বেনারশী শাড়ি পরে হাতে গিটার ও রঙিন মাইক হাতে পশ্চিমবঙ্গের আরেক জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী ঘোষণা করলেন তার নতুন গান ‘ভাল্লাগছে না’ মুক্তির।

যৌথ কথার মালায় তাপসের সুরে গানটি শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে মিমির ইউটিউব চ্যানেলে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme