জাতীয় সংসদে হুইপ হলেন মাশরাফি, স্বপনসহ ৫ জন

জাতীয় সংসদে হুইপ হলেন মাশরাফি, স্বপনসহ ৫ জন

নিউজ ডেস্ক:


দ্বাদশ জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন মাশরাফি বিন মর্তুজা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন সহ ৫ সংসদ সদস্য। মঙ্গলবার সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১-এর সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জাতীয় সংসদের হুইপের দায়িত্ব পাওয়া অন্যরা হলেন জয়পুরহাট-২ আসনের এমপি আবু সাইদ মাহমুদ আল স্বপন, দিনাজপুর-৩ আসনের ইকবালুর রহিম, কক্সবাজার সদর আসনের সাইমুম সরওয়ার কমল ও নারায়ণগঞ্জ-২ আসনের নজরুল ইসলাম বাবু।

এর আগে মাদারীপুর-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীকে জাতীয় সংসদের চিফ হুইপের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি একাদশ জাতীয় সংসদেও চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ বিষয়ে সংসদ সচিবালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নড়াইল-২ আসন থেকে দ্বিতীয়বার এমপি নির্বাচিত হয়েছেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme