নিউজ ডেস্ক:
দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন সারা দেশে বিক্ষোভ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, অবিলম্বে নতুন জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এই কর্মসূচি পালন করবে দলটি।
সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম এ কর্মসূচি ঘোষণা করেন।
বিজ্ঞপ্তিতে জামায়াত নেতা উল্লেখ করেন, আগামীকাল মঙ্গলবার সারা দেশের সকল জেলা সদরে বিক্ষোভ করবে জামায়াত। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, অবিলম্বে নতুন জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এই কর্মসূচি পালন করবে দলটি।
অপরদিকে, আগামীকাল সারা দেশে বিক্ষোভ রয়েছে বিএনপি ও যুগপতে যুক্ত দলগুলোরও। এদিন সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে গণতন্ত্র মঞ্চও।
Leave a Reply