দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ আইজিপির

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ আইজিপির

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে মাঠ পর্যায়ে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।আজ মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত বাহিনীর মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সদস্যদের এই নির্দেশনা দেন তিনি।

আইজিপি বলেন, ‘একটি চক্র সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়াতে চায়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে যারা মূল্য বৃদ্ধির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। ভোক্তা অধিকার, বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের অভিযানে সব ধরনের সহযোগিতা থাকতে হবে পুলিশের।’

এ জন্য রেঞ্জ ডিআইজি ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জেলা এসপিদের তৎপর হওয়ার নির্দেশে দেন আইজিপি।

আইজিপি বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার ক্ষেত্রে পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে সক্ষম হয়েছে। পুলিশ এখন যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম। পুলিশের প্রতি জনগণের আস্থা, বিশ্বাস ও প্রত্যাশার মাত্রা বেড়ে গেছে। জনগণের প্রত্যাশা পূরণ করতে আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানাই।’

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme