মাইনাস ১২ ডিগ্রিতে শুটিং করলেন মৌসুমী

মাইনাস ১২ ডিগ্রিতে শুটিং করলেন মৌসুমী

নিউজ ডেস্ক:


ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। গেল বছর অক্টোবরে দেশ ছেড়েছেন তিনি। যুক্তরাষ্ট্রে ইতিমধ্যেই কাজ করেছেন একটি নাটকে। অংশ নিয়েছেন বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানেও। এবার প্রবাসেই শেষ করলেন নতুন সিনেমার কাজ। যার শুটিং হয়েছে মাইনাস ১০-১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এমনটাই জানালেন সিনেমার প্রযোজক এমডি তরিকুল ইসলাম মিঠু।

মৌসুমীর নতুন সিনেমার নাম ‘অর্ধাঙ্গিনী’। এটি নির্মাণ করছেন সৈয়দ আর ইমন। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিনেমার একটি পোস্টার ও টিজার। তবে এটি কবে মুক্তি দেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

অর্ধাঙ্গিনী’র প্রযোজক জানান, ‘মৌসুমীর মতো একজন এতবড় মাপের একজন নায়িকা আমেরিকার শীতের অভ্যস্ত নন। সেই তিনি মাইনাস ১০-১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রচণ্ড ঠান্ডা বরফের মধ্যে দৌড়ালেন। শুটিং স্পটে গাড়িগুলো অন রেখে ফুল হিট ছেড়ে রেখেছি। ক্যামেরাগুলো এমনকি হাতের স্মার্ট ফোনগুলোও ঠাণ্ডায় হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে আবার গাড়িতে গিয়ে গরম করে সেগুলো চালু করতে হচ্ছে। একটানা পাঁচ মিনিটের বেশি শুটিং করা যাচ্ছে না। বিরতি দিয়ে ইউনিটের সবাই দৌড়ে একটু গরমের আশায় হিট ছেড়ে রাখা গাড়িতে ঢুকে পড়ছে। কিন্তু মৌসুমীর সেদিকে খেয়াল নাই। উনি পুরোপুরি ক্যারেক্টারে মধ্যেই ছিলেন। বাইরের পরিবেশ যেন ভুলেই গেছেন। সুন্দর মানুষটি ঠাণ্ডায় নীল হয়ে গেছেন! কিন্তু কাজ বন্ধ করেননি। একেই মনে হয় বলে, জাত অভিনেত্রী, আমি অবাক হয়ে দেখছি।’

এদিকে কিছুদিন আগে, সেন্সর ছাড়পত্র পেয়েছে মৌসুমী অভিনীত ‘সোনার চর’। সিনেমাটি নির্মাণ করেছেন জাহিদ হোসেন। এতে মৌসুমী ছাড়াও অভিনয় করেছেন ওমর সানী, জায়েদ খানসহ অনেকে। সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা হবে মৌসুমী দেশে ফেরার পর।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme