নিউজ ডেস্ক:
নাটোর সদর উপজেলায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
বুধবার দুপুরে নাটোর-রাজশাহী মহাসড়কের রামাইগাছি টেক্সটাইল ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- লালপুর উপজেলার ধুপলইল এলাকার বাসিন্দা আব্দুর রহিম (৫০) ও তার স্ত্রী রওশনা আরা (৪০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাজশাহী যাচ্ছিল। এসময় বাসটি নাটোর-রাজশাহী মহাসড়কের রামাইগাছি টেক্সটাইল ইনস্টিটিউট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই রওশনারা বেগম নামে এক যাত্রীর মৃত্যু হয়।
পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তিনজনকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিলে আব্দুর রহিম নামে আরেক যাত্রীকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। বর্তমানে আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নাটোর সদর থানার ওসি (তদন্ত) আবু রায়হান বলেন, এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply