আজ বুধবার সচিবালয়ে তাঁরা সৌজন্য সাক্ষাৎ করেন। বিদ্যুৎ প্রতিমন্ত্রী এ সময় বলেন, ‘নেপাল থেকে ভারত হয়ে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানির সব প্রক্রিয়া প্রায় শেষ।
তিনি আরো বলেন, ‘মন্ত্রণালয় পর্যায়ে একটি কমিটি করে দেওয়া হবে, এ কমিটি নেপালের সাথে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবসা কিভাবে আরো বাড়ানো যায় তা নিয়ে কাজ করবে।’
এ সময় নেপালের রাষ্ট্রদূত পুনরায় প্রতিমন্ত্রী নির্বাচিত হওয়ায় নসরুল হামিদকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘বাংলাদেশের সাথে নেপালের জ্বালানি সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বিদ্যুৎ ব্যবসা, সঞ্চালন লাইন ও নেপালে বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘একসাথে কাজ করলে উভয় দেশ লাভবান হবে।
Leave a Reply