নিউজ ডেস্ক:
সরকার প্রয়োজনে শুল্ক কমিয়ে চাল আমদানি করবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘চালের বাজার নিয়ন্ত্রণে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন খাদ্যমন্ত্রী।
তিনি বলেন, ধান-চালের মার্কেট নিয়ন্ত্রণ করেন হাতে গোনা কয়েক জেলার ব্যবসায়ীরা। আমরা তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিচ্ছি। মিল মালিকদের উদ্দেশ করে তিনি বলেন, বিবেক জাগ্রত করুন। বেপরোয়া না হয়ে মানব সেবার ব্রত নিয়ে কাজ করুন।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘কৃষক ধানের দাম বেশি পেলে খুশি হতাম। এখন বেশি দামে ধান বিক্রি হলেও কৃষকের লাভ হচ্ছে না। উল্টো সুবিধা নিচ্ছেন মজুতদাররা। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।’
তিনি বলেন, চালের বস্তায় মিলগেটে চালের দাম কত তা লিখতে হবে। একই সঙ্গে থাকতে হবে উৎপাদনের তারিখও। এক্ষেত্রে নতুন আইন করা হয়েছে। যা দ্রুতই কার্যকর হবে। এ আইন কার্যকর হলে মিনিকেট নামের কোনো ধান-চাল থাকবে না।
Leave a Reply