নিউজ ডেস্ক:
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিমানবাহিনী। অফিসার ক্যাডেট হিসেবে জনবল নেবে বাহিনীটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ৩০ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।
যেসব শাখায় নিয়োগ: লজিস্টিক, অ্যাডমিন (সিভিল ইঞ্জিনিয়ারিং), এটিসি/মিটিওরলজি, এডিডব্লিউসি, লিগ্যাল (ডিই-২০২৪বি কোর্স) ও শিক্ষা (ইংরেজি, পদার্থ, গণিত, রসায়ন ও সাইকোলজি) শাখায় বিশেষ স্বল্পমেয়াদি কমিশন (এসপিএসএসসি-২০২৪বি) কোর্সে নিয়োগ দেয়া হবে।
পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা:

বয়স: ২৪ জুন ২০২৪ তারিখে ডিই-২০২৪বি কোর্সের প্রার্থীদের জন্য বয়স ২০ থেকে ৩০ বছর এবং এসপিএসএসসি-২০২৪বি কোর্সের প্রার্থীদের জন্য ২১ থেকে ৩৫ বছর।
অন্যান্য যোগ্যতা: পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৬৪ ইঞ্চি, বুকের মাপ কমপক্ষে ৩২ ইঞ্চি, প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি। নারী প্রার্থীদের উচ্চতা ৬২ ইঞ্চি, বুকের মাপ কমপক্ষে ২৮ ইঞ্চি, প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি।
আবেদন ফি: ১০০০ টাকা
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিমানবাহিনীর নিয়োগসংক্রান্ত এই https://joinairforce.baf.mil.bd/job-circular/officer ওয়েবসাইটে প্রবেশ করে ‘অ্যাপ্লাই নাউ’ অপশনে ক্লিক করে নির্দেশনা অনুযায়ী আবেদন করতে পারবেন।
আবেদনে সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ মার্চ, ২০২৪ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
Leave a Reply