ফলাফল দিয়ে শিক্ষার্থী মূল্যায়ন থেকে বেরিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

ফলাফল দিয়ে শিক্ষার্থী মূল্যায়ন থেকে বেরিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক:


শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, শুধু পরীক্ষার ফলাফল দিয়ে একজন শিক্ষার্থীকে মূল্যায়নের মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। সে কারণেই নতুন শিক্ষাক্রম করা হয়েছে।

বুধবার সকালে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের এক ধরনের মানসিকতা হয়েছে যে, শুধুমাত্র ফলাফল দিয়েই একটা শিক্ষার্থীর মূল্যায়ন হবে, তবে এটা থেকে বেরিয়ে আসতে হবে।

কারণ শুধু ফলাফল দিয়ে সার্বজনীন উন্নয়ন হয় না। সেখান থেকে বেরিয়ে আসার জন্যই নতুন শিক্ষানীতি হয়েছে।’

তিনি আরো বলেন, ‘শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার সুস্থ বিকাশে খেলাধুলাকে আমাদের শিক্ষা কার্যক্রমের মধ্যেই অন্তর্ভুক্ত করব। নতুন শিক্ষানীতির একটি বিশাল অংশ এক্টিভিটি লার্নিংয়ের মধ্য দিয়ে শিক্ষার্থীরা শিক্ষা অর্জন করবে। সেখানে খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ।’

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme