মিয়ানমার পরিস্থিতি বাংলাদেশ ও ভারতের জন্য উদ্বেগজনক: পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমার পরিস্থিতি বাংলাদেশ ও ভারতের জন্য উদ্বেগজনক: পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমার পরিস্থিতি স্থিতিশীল করতে ঢাকা ও দিল্লি একযোগে কাজ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। যেখানে গুরুত্ব পায় মিয়ানমার জুড়ে অস্থিতিশীল অবস্থা ও আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি।

পরে বিকেলে প্রেস ক্লাব অব ইন্ডিয়ায় বঙ্গবন্ধু কর্নারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, মিয়ানমারের অস্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশ ও ভারত দুই দেশের জন্যই উদ্বেগজনক। এই অঞ্চলে স্থিতিশীলতার জন্য মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা প্রয়োজন বলে আলোচনা হয়েছে ভারতের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে। এ জন্য ঢাকা ও নয়াদিল্লি একযোগে কাজ করবে। আঞ্চলিক নিরাপত্তার স্বার্থের সামনে দুই দেশ কর্মপরিকল্পনা ঠিক করবে বলেও জানান তিনি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme