আইন দিয়ে সবকিছু বাস্তবায়ন করা সম্ভব নয়: খাদ্যমন্ত্রী

আইন দিয়ে সবকিছু বাস্তবায়ন করা সম্ভব নয়: খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্ক:


মানুষ এখন শখ করে পান্তা ভাত খায় বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, একসময় আমরা মঙ্গাতে অবস্থান করতাম। সে সময় ত্রাণের চাল দিয়ে খেয়ে বাঁচতে হত। অথচ আমরা এখন ভালোমানের চাল খাই।একটা সময় অনেকে ভাত পানিতে ভিজিয়ে রেখে পান্তা করে খেত। আর এখন পান্তা শখ করে খায়, বৈশাখে উৎসব করে খায়।

সাধন চন্দ্র মজুমদার বলেন, আমরা এখন পুষ্টিকর ও নিরাপদ খাদ্য প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রাম করছি। আমরা জেনেশুনে খাবারে ভেজাল দেই ও বিক্রি করি। কিন্তু সেই ব্যবসায়ী ভাবে না, অন্য ভেজাল খাবারগুলোও তো তাকে খেতে হবে।

তিনি বলেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এখন ইউনিয়ন পর্যায়ে সচেতনতা ছড়াতে কাজ করছে। তবে আইন দিয়ে তো সবকিছু বাস্তবায়ন করা সম্ভব নয়। যদি নিজের ভেতর সচেতনতা না থাকে। সচেতনতা তৈরি করতেই এই তিনদিনব্যাপী মেলার আয়োজন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme