আদালতে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন আলভেস

আদালতে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন আলভেস

আদালতে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার দানি আলভেস। আদালতে তিনদিন ধরে চলা বিচার কাজে দুই দিন সাক্ষ্য দিয়েছেন ধর্ষণের অভিযোগ করা ওই নারী, প্রত্যক্ষদর্শী, পুলিশ ও বিশেষজ্ঞরা। আলভেসের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি বার্সেলোনায় নাইট ক্লাবে এক তরুণীকে ধর্ষণ করেছেন। আলভেস আদালতে বলেছেন, তাদের মাঝে যা হয়েছে সেটা ছিল পুরোপুরি সম্মতিমূলক।

বাদীর আইনজীবী তাকে প্রশ্ন করেছিলেন, যে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন কিনা- আলভেস বলেছেন, ‘আমি সেই ধরনের মানুষ নই।’

ধর্ষণের অভিযোগ করা ওই নারী রাষ্ট্র পক্ষের কৌঁসুলিদের বলেছেন, তিনি আলভেসের সঙ্গে নাচছিলেন এবং স্বেচ্ছায় একটি বাথরুমে গিয়েছিলেন। পরে অবশ্য তিনি বের হতে চাইলেও আলভেস তাকে সেটা করতে দেননি। তখন তাকে চড়, নির্যাতনসহ ধর্ষণ করেছেন।

আলভেস অবশ্য অস্বীকার করেছেন অভিযোগ। বরং বার বার বলেছেন, ওই নারী কখনও বাথরুম থেকে বের হওয়ার ইচ্ছা প্রকাশ করেননি। শারীরিক সম্পর্ক স্থাপনের বিষয়েও কোনও ধরনের আপত্তি জানাননি তিনি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme