রমজানে কলেজ কতদিন খোলা থাকবে জানাল শিক্ষা মন্ত্রণালয়

রমজানে কলেজ কতদিন খোলা থাকবে জানাল শিক্ষা মন্ত্রণালয়

অনলাইন ডেস্ক:


সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের পর কলেজেরও ২০২৪ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১০ থেকে ২৪ মার্চ পর্যন্ত মোট ১৫ দিন সরকারি ও বেসরকারি কলেজের শ্রেণি কার্যক্রম চালু থাকবে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব খোদেজা খাতুন স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়।

শনিবার  শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম-সচিব (কলেজ অনুবিভাগ) সৈয়দা নওয়ারা জাহান  এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ১১ থেকে ২৫ মার্চ পর্যন্ত মোট ১৫ দিন মাধ্যমিক স্তরে শ্রেণি কার্যক্রম চালু থাকার কথা জানায় শিক্ষা মন্ত্রণালয়। আর প্রাথমিক বিদ্যালয়ে রমজানের প্রথম দশদিন নিয়মিত পাঠদান চলবে বলে জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme