জয়পুরহাটে ভটভটি উল্টে পৌর কাউন্সিলর নিহত

জয়পুরহাটে ভটভটি উল্টে পৌর কাউন্সিলর নিহত

জয়পুরহাট প্রতিনিধি:


জয়পুরহাটে শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি উল্টে ক্ষেতলাল পৌরসভার কাউন্সিলর আলম হোসেন মৃধা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ২/৩ জন। বিকেল ৪টার দিকে জয়পুরহাট-আক্কেলপুর আঞ্চলিক মহা সড়কের বেলতলী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানায় ওসি হুমায়ূন কবির।

পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল ১০ টার দিকে গরু কেনার জন্য জয়পুরহাট শহরের নতুন হাটের গো হাটিতে যান ক্ষেতলাল উপজেলার বটতলী মৃধা পাড়ার বাসিন্দা ও ১নং ওয়ার্ড কাউন্সিলর আলম হোসেন মৃধা। বিকেলে হাট থেকে দুটি গরু কিনে ব্যাটারী চালিত ভটভটিতে চড়ে অন্যান্য ব্যবসায়ীদের সঙ্গে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে বেলতলী এলাকায় ভটভটির চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গেলে আলম মৃধা ঘটনাস্থলেই মারা যান। এ সময় ভটভটিতে থাকা আরো ২/৩ জন আহত হলে তাদের উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme