ছাদ থেকে পড়ে জ্ঞান হারান নকুল কুমার

ছাদ থেকে পড়ে জ্ঞান হারান নকুল কুমার

বিনোদন ডেস্ক:


বাড়ির ছাদ থেকে পড়ে আহত হয়েছেন কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস। গত ১৫ ফেব্রুয়ারি মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিল্পী নিজেই।

এক ফেসবুকবার্তায় তিনি জানান, গেল বৃহস্পতিবার দুপুরে গ্রামের বাড়িতে শিমুল গাছের ডাল কাটতে নিজ-বাড়ির দোতলা ছাদে ওঠেন তিনি। এরপর র‌্যালিং-এর পাশে দাঁড়িয়ে ডাল কাটার সময় অসাবধানবশত ছাদ থেকে মাটিতে পড়ে যান। এসময় শব্দ হলে বাড়ির লোকজন তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর পপুলার হাসপাতালে নেওয়া হয়।

নকুল কুমার বিশ্বাসের বন্ধু আসাদুজ্জামান লিটন জানান, আমাদের সবার প্রিয় কণ্ঠশিল্পী অল্পের জন্য বেঁচে গেছেন। দ্রুত হাসপাতালে নেওয়ায় তেমন কোনো ক্ষতি হয়নি। বর্তমানে তিনি সুস্থ আছেন।

কণ্ঠশিল্পী নকুল কুমার বলেন, ‘গ্রামের বাড়ির দোতলা ভবনের চারপাশ শিমুল গাছের ডালে ছেঁয়ে গেছে। সেই ডাল কাটতে গিয়েই এ দুর্ঘটনা ঘটেছে। অন্যের সাহায্য ছাড়া এখন চলতে পারছিনা। পপুলার হাসপাতালে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে, রিপোর্ট হাতে পেলে চিকিৎসকের পরামর্শে পরবর্তী স্বাস্থ্যসেবা নেব। আমার জন্য সবাই দোয়া করবেন।’

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme