বাংলাদেশকে পেঁয়াজ দিতে নীতিগত সম্মতি দিয়েছে ভারত: বাণিজ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশকে পেঁয়াজ দিতে নীতিগত সম্মতি দিয়েছে ভারত: বাণিজ্য প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক:


বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানিয়েছেন, বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। মঙ্গলবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সভাকক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্ক ফোর্সের সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

আহসানুল ইসলাম টিটু বলেন,বাংলাদেশকে পেঁয়াজ দিতে নীতিগতভাবে সম্মতি দিয়েছে ভারত সরকার। এখন আনুষ্ঠানিকভাবে কাগজপত্র পেলে দ্রুত প্রতিবেশী দেশটি থেকে পণ্যটি আনা হবে।

তিনি বলেন, ভারত থেকে পেঁয়াজ ও চিনি আমদানির পদক্ষেপ নিয়েছি আমরা। তাতে নীতিগতভাবে সম্মতি দিয়েছে দেশটির সরকার। এখন অফিসিয়ালি কাগজ পেলে দ্রুত বাংলাদেশে সেসব পণ্য আনা হবে।

এর আগে ভারতের বাণিজ্য ও শিল্প, বস্ত্র ও ভোগ্যপণ্য এবং খাদ্য ও গণবিতরণবিষয়ক মন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে টেলিফোনে আলাপ করেন বাণিজ্য প্রতিমন্ত্রী। গত ২৪ জানুয়ারির ওই আলাপে ভারতের বাণিজ্যমন্ত্রীকে ১ লাখ টন চিনি এবং ৫০ হাজার টন পেঁয়াজ সরবরাহের পদক্ষেপ নিতে অনুরোধ জানান তিনি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme